কাজটা বলুন। মেশিন আমরা বলে দেব।
পাঁচটি ছোট প্রশ্ন। প্রতিদিন ফোন নয় — সঠিক কনফিগারেশনসহ লিখিত কোটেশন।
৫ ধাপে আপনার মেশিন সাজান
পাঁচটি ছোট প্রশ্নের উত্তর দিন — আমরা সঠিক কনফিগারেশনসহ লিখিত কোটেশন পাঠাব।
- ১আপনি কী ধরনের কাজ করবেন?
- ২কত হেড লাগবে?
- ৩প্রতি হেডে কত কালার
- ৪কীসের উপর এমব্রয়ডারি করেন?
- ৫কীভাবে পেমেন্ট করতে চান?
- ৬কোটেশন কোথায় পাঠাব?
মানুষের সাথে কথা বলুন
কত হেডের মেশিন নেব?
সাধারণত ২০ থেকে ৬০ হেড, আরও বড় সাইজ অর্ডারে। আপনার দৈনিক টার্গেট আর ডিজাইনের কথা বলুন — দরকারের চেয়ে বড় মেশিন না বেচে আমরা হিসাব করে হেড সংখ্যা ঠিক করে দেব।
পেমেন্ট কীভাবে করব?
তিনভাবে: রেডি স্টক মেশিনের জন্য নগদ, আমদানির মেশিনের জন্য ডাউন পেমেন্ট + এলসি, আর দ্বিতীয়বার কেনার সময় কিস্তি — ৬ বা ১২ মাসের ইএমআই।
এলসিতে মেশিন আসতে কত দিন লাগে?
ডাউন পেমেন্ট থেকে ডেলিভারি পর্যন্ত প্রায় ৫৫ দিন। আমাদের ফ্লোরে থাকা মেশিন রেডি স্টক — নগদে নিয়ে ওই সপ্তাহেই ডেলিভারি নিতে পারবেন।
পরে ডিভাইস বা আরও হেড যোগ করা যাবে?
ডিভাইস — হ্যাঁ। সিকুইন, কর্ডিং, বিডস ও বোরিং ডিভাইস আপনার ফ্লোরে চলতে থাকা মেশিনেও বসানো যায়, আর কাজটা আমাদের ইঞ্জিনিয়াররাই করেন।
হেড সংখ্যা মেশিন বানানোর পর বদলানো যায় না — এই সিদ্ধান্তটাই ধীরে নেওয়া উচিত। এই সিজনের নয়, দুই বছর পরে কী কাজ আসবে সেটা ভেবে বলুন।